দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা প্রশমন বা যুদ্ধ অবসানের লক্ষ্যে কোনো ধরনের সমঝোতা বা চুক্তি হলেও ইরানের জনগণের বিরুদ্ধে সংঘটিত অতীতের অপরাধ ভুলে যাওয়া বা ক্ষমা করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছে তেহরান।
সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই এবং কোনো শর্তেই ইরানি জনগণের ওপর চালানো নৃশংসতা ভুলে যাওয়ার সুযোগ নেই।
ইসমাইল বাঘাই আরও বলেন, যুদ্ধে নিহত সব শহীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায় এবং আন্তর্জাতিক আদালতে ন্যায়বিচার নিশ্চিত করা ইরানের একটি স্থায়ী ও আপসহীন নীতিগত অবস্থান।
তিনি বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে সংঘটিত এসব অপরাধের ইতিহাস নথিবদ্ধ, সংরক্ষণ এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তেহরান সম্ভাব্য সব আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ও কূটনৈতিক উপায় ব্যবহার করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে উত্তেজনা কমাতে যেকোনো উদ্যোগকে ইরান স্বাগত জানায়। তবে দেশের মানুষের বিরুদ্ধে সংঘটিত ঐতিহাসিক অন্যায়ের বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা হলেও অতীতের ঘটনাগুলোর বিচার ও জবাবদিহি নিশ্চিত করার অবস্থান থেকে সরে আসবে না তেহরান।
এমএস/