দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের বাহরাইনে অবস্থিত ঘাঁটিতে পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে আরও বিস্তৃত সামরিক উত্তেজনার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, দেশটির বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর যৌথভাবে যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত কেবল বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটির কথাই নিশ্চিতভাবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে হামলায় ব্যবহৃত ড্রোন বা ক্ষেপণাস্ত্রের সংখ্যা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে। একই সঙ্গে দাবি করা হয়, ইসলামিক রিপাবলিক অব ইরান এবং আইআরজিসির যৌথ বাহিনী এই আক্রমণ পরিচালনা করেছে।
বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি আবারও আগ্রাসন চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন নির্ধারিত লক্ষ্যবস্তুতে আরও ব্যাপক ও শক্তিশালী হামলা চালানো হবে।
আইআরজিসির পক্ষ থেকেও বলা হয়েছে, শত্রুপক্ষের কর্মকাণ্ডের জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
সূত্র: আল জাজিরা
এমএস/