দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়তে শুরু করেছে ইরান। বুধবার ভোরে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
এর আগে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জবাবে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর কথা জানায় যুক্তরাষ্ট্র।
ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির সিরিক ও মিনাব শহর এবং কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে পরে মিনাবের গভর্নর এক হালনাগাদ বিবৃতিতে জানান, শহরটিতে কোনো হামলার খবর পাওয়া যায়নি।
আধা-সরকারি মেহর বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, মিনাব শহরে শোনা বিস্ফোরণের শব্দ আসলে হরমুজ প্রণালির উপকূলীয় এলাকা থেকে এসেছে। মিনাব কাউন্টির ভেতরে কোনো হামলা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সূত্র: সিএনএন
এমএস/