দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাহরাইনে বুধবার ভোরে সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, সাইরেন বাজানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যেতে অনুরোধ করা হচ্ছে।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়ায় বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
আইআরজিসির পক্ষ থেকে আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বুধবার ভোর ২টা ৩০ মিনিটে তাদের নৌবাহিনী এই হামলা চালায়।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত স্বাধীনভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হামলার সত্যতা নিশ্চিত করা যায়নি।
সূত্র: সিএনএন
এমএস/