দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পশ্চিম অস্ট্রেলিয়ায় একটি বড় আকৃতির হাঙরের কামড়ে এক ডাইভারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ৩৫ বছর বয়সী এক পুরুষ, যিনি পরিবারের সঙ্গে পার্থ শহরের দক্ষিণ-পূর্বে অবস্থিত মাইকেলমাস দ্বীপের কাছে সমুদ্রে স্পিয়ারফিশিং করছিলেন। স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ২৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৩টা ২৫ মিনিট) এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রায় ৪.৫ মিটার দীর্ঘ একটি হাঙর তাকে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় তাকে নৌকায় করে তীরে আনা হলেও সেখানে পৌঁছানোর পর জরুরি চিকিৎসাকর্মীরা তাকে আর বাঁচাতে পারেননি।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে করনারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।
স্থানীয় কর্তৃপক্ষ ও ডিপার্টমেন্ট অব প্রাইমারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্ট ঘটনাস্থলে সহায়তা দিচ্ছে এবং স্থানীয়দের যেকোনো হাঙর দেখলে দ্রুত রিপোর্ট করার আহ্বান জানিয়েছে।
এর আগে গত মাসে একই অঞ্চলে আলাদা এক হাঙরের আক্রমণে দুই সন্তানের জনক এক ব্যক্তি নিহত হন। অস্ট্রেলিয়ায় হাঙর হামলার ঘটনা তুলনামূলকভাবে বেশি হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা প্রাণঘাতী হয় না।
জনপ্রিয় সাঁতার ও সার্ফিং স্পটগুলোতে সাধারণত হাঙর আক্রমণ প্রতিরোধে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা থাকে।
এমএস/