দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নড়বড়ে যুদ্ধবিরতি আবারও চাপে পড়েছে, কারণ উপসাগরীয় অঞ্চলে উভয় পক্ষ নতুন করে হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা হরমুজ প্রণালীর দিকে ছোড়া চারটি ইরানি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ ভূপাতিত করেছে, যেগুলোকে তারা তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচনা করে। পরে দক্ষিণ ইরানের উপকূলীয় এলাকায় নজরদারি রাডার সাইটেও পাল্টা হামলা চালানো হয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
অন্যদিকে ইরান দাবি করেছে, তারা কুয়েতে দুটি মার্কিন বিমানঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এই তথ্য জানায়।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে নিক্ষিপ্ত সাতটি ইরানি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি প্রতিহত করা হয়েছে এবং একটি লক্ষ্যবস্তুতে পৌঁছায়নি।
এর আগে বুধবার কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় একজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলায় তাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের ফল। যদিও মার্কিন পক্ষ এই দাবি প্রত্যাখ্যান করে ঘটনাটিকে ইচ্ছাকৃত হামলা হিসেবে বর্ণনা করেছে।
এরই মধ্যে দুই দেশের মধ্যে চলমান সংঘাতের মধ্যেও যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় ফুটবল দলকে আসন্ন বিশ্বকাপের জন্য ভিসা দিয়েছে, যা ব্যতিক্রমী কূটনৈতিক পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি না হওয়ায় এবং পারস্পরিক অভিযোগ ও পাল্টা হামলা চলতে থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে।
এমএস/