দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চল পরিদর্শনে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির পশ্চিম গ্যালিলি অঞ্চল পরিদর্শনের কয়েক মিনিট পরই সেখানে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। পরিদর্শনের সময় বেশ কয়েকজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাও তার সঙ্গে ছিলেন।
শুক্রবার (৫ জুন) রাতে ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইসরায়েলের ‘চ্যানেল ১৫’ এর প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু যখন পশ্চিম গ্যালিলি অঞ্চলে অবস্থান করছিলেন, ঠিক তখনই সেখানকার শ্লোমি শহরের নিকটবর্তী এলাকাগুলোতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। সাইরেন শোনার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা কর্মীরা দ্রুত প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেন।
অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, নেতানিয়াহু পরিদর্শনের পরপরই পশ্চিম গ্যালিলি অঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
উত্তর ইসরায়েলের মেয়রদের সঙ্গে এক আলোচনায় নেতানিয়াহু দাবি করেন, তাঁর সরকার উত্তরাঞ্চলের জনগোষ্ঠীর পুনর্বাসন, উন্নয়ন এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সম্পদ বিনিয়োগ করবে- যেমনটি তারা দক্ষিণাঞ্চলেও করেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
কেএম