দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন তাদের প্রেস অফিসে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর সামরিক ও সরকারি কার্যক্রমে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করার ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
সোমবার (১ জুন) ভারপ্রাপ্ত পেন্টাগন প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেজ জানান, প্রেস অফিসকে সেন্সিটিভ কম্পার্টমেন্টেড ইনফরমেশন ফ্যাসিলিটি হিসেবে পুনর্নির্ধারণ করা হয়েছে। সেখানে এমন স্পিচরাইটাররা কাজ করেন যাদের শ্রেণিবদ্ধ তথ্যের অ্যাক্সেস রয়েছে।
তিনি বলেন, ওই স্পিচরাইটাররা নিয়মিত সংবেদনশীল ও শ্রেণিবদ্ধ তথ্য নিয়ে কাজ করেন এবং তাদের নিরাপদ নেটওয়ার্ক ব্যবহারের প্রয়োজন হয়। এ কারণে সাংবাদিকদের জন্য প্রেস অফিসে প্রবেশ বন্ধ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিরক্ষা সচিবের জনসংযোগ দফতর এবং প্রেস সেক্রেটারির অফিসে প্রবেশ এখন থেকে শুধুমাত্র পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে সম্ভব হবে।
এর আগে গত মার্চে পেন্টাগন জানায়, নতুন প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা নিয়ে আদালতে মামলা চলমান থাকায় কোনো গণমাধ্যমকে পেন্টাগন ভবনের ভেতরে অফিস রাখতে দেওয়া হবে না। একইসঙ্গে সাংবাদিকদের জন্য ভবনের ভেতরে সরকারি এসকর্ট বাধ্যতামূলক করা হয়েছে।
এদিকে মার্কিন সাংবাদিক সংগঠন ন্যাশনাল প্রেস ক্লাব এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এতে স্বচ্ছতা ও তথ্যপ্রবাহ কমে যাবে এবং সরকারি কার্যক্রমে নজরদারি দুর্বল হবে।
এমএস/