দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস এস কাকোরিস।
জাতিসংঘ সদর দফতরে স্থানীয় সময় সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। ১৯৩ সদস্য রাষ্ট্রের ভোটে নির্বাচিত প্রার্থী আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন এবং পুরো অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন।
এবারের নির্বাচনকে জাতিসংঘ কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখা হচ্ছে।
এমএস/