দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত কিংবা তেজস্ক্রিয়তার মাত্রায় প্রভাব পড়েনি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার আবু ধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আবু ধাবি মিডিয়া অফিস জানায়, আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরের সীমানার বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে ড্রোন হামলা চালানো হয়। এতে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পোস্টে আরও বলা হয়, হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি পারমাণবিক নিরাপত্তা বা তেজস্ক্রিয়তার মাত্রায়ও কোনো প্রভাব পড়েনি।
আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রণ বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো স্বাভাবিকভাবে কাজ করছে।
তবে এই সম্ভাব্য ড্রোন হামলার জন্য কে বা কারা দায়ী, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ইসরায়েল-যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত চলাকালে সংযুক্ত আরব আমিরাত একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে। এর আগে জ্বালানি ও সামুদ্রিক অবকাঠামো লক্ষ্য করে চালানো কিছু হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিল আমিরাত কর্তৃপক্ষ।
এমএস/