দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় এক মাসের নাজুক যুদ্ধবিরতি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। গত ২৪ ঘণ্টায় উভয় দেশ থেকে গোলাবর্ষণের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাডলি কুপার বলেন, ‘যুদ্ধবিরতি শেষ হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত বলতে চাই না।’ তিনি জানান, যুক্তরাষ্ট্র মূলত প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করছে এবং পারস্য উপসাগর থেকে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে নিরাপত্তা দিচ্ছে।
তিনি আরও বলেন, সকালে ইরানের ‘আক্রমণাত্মক আচরণের’ জবাবে প্রেসিডেন্টের নির্দেশনায় যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানিয়েছে।
এর আগে রোববার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল উৎসাহিত করতে নতুন উদ্যোগের ঘোষণা দেন। তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী জাহাজগুলোকে ওই জলপথে নিরাপদে চলাচলে সহায়তা করবে।
তবে এই উদ্যোগ বাস্তবে জাহাজ চলাচলে কতটা প্রভাব ফেলেছে, তা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে বাণিজ্যিক জাহাজ কোম্পানিগুলোর আস্থা ও নিরাপত্তা মূল্যায়নের ওপর।
এমএস/