দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আঞ্চলিক সংঘাত ও যুদ্ধবিরতি সংক্রান্ত বিষয়ে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার বৈঠক হয়েছে। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি ও যুদ্ধবিরতি-সম্পর্কিত বিষয় উঠে আসে।
তবে এই যুদ্ধবিরতি বলতে তিনি যুক্তরাষ্ট্র-ইরান, নাকি ইসরায়েল-লেবানন—কোনটি বোঝাচ্ছেন, তা স্পষ্ট করেননি আরাঘচি।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য পরবর্তী শান্তি আলোচনা আয়োজনের প্রস্তুতি হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।
সূত্র: বিবিসি
/অ