দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। নতুন এ রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ যুক্ত হওয়ায় অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরীর সংখ্যা দাঁড়াচ্ছে তিনে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। পেন্টাগন সূত্র জানিয়েছে, গত মার্চে ভার্জিনিয়া থেকে যাত্রা করা পরমাণু শক্তিচালিত এ রণতরী বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে।
মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান সম্পদ ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশকে মধ্যপ্রাচ্য ঘিরে সামরিক প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করেছিল। তবে কারিগরি ত্রুটির কারণে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মেরামতের জন্য মধ্যপ্রাচ্য ছেড়ে ক্রোয়েশিয়ার পথে রওনা দেয়। একই দিন ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করে ইউএসএস বুশ।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি বহাল থাকলেও এই মোতায়েন ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে না ওয়াশিংটন।
উল্লেখ্য, ৪০ দিন টানা সংঘাতের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।
এমএস/