দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির শত্রুদের সহায়তায় কোনো পারস্য উপসাগরীয় দেশের ভূখণ্ড বা স্থাপনা ব্যবহার করা হলে ওই অঞ্চলের তেল উৎপাদন মারাত্মক ঝুঁকিতে পড়বে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ফার্স নিউজ জানায়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের এক কমান্ডার বলেন, কিছু গালফ দেশ আগে থেকেই ইরানের শত্রুদের তাদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়েছে।
তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে ওই দেশগুলোর অর্থনৈতিক ভিত্তি গুরুতর ঝুঁকিতে পড়বে।
ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ওই কমান্ডার ইরানের লক্ষ্য তালিকা সম্প্রসারিত হয়েছে উল্লেখ করে মধ্যপ্রাচ্যের একাধিক তেলক্ষেত্র ও শোধনাগারের নাম উল্লেখ করেছেন। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার ও বাহরাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এসব দেশের অনেকেই যুক্তরাষ্ট্রের মিত্র এবং তাদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে।
এমএস/