দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিকে ‘পুরোপুরি অবরুদ্ধ’ করে রেখেছে এবং ইরান এটি খোলা রাখতে চায়।
মঙ্গলবার (২১ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলার আয় করতে পারে এই প্রণালির মাধ্যমে, তাই তারা এটি বন্ধ করতে চায় না।
তিনি আরও বলেন, ‘তারা শুধু মুখরক্ষা করার জন্য বলছে যে প্রণালি বন্ধ করতে চায়। বাস্তবে আমি এটিকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছি।’
ট্রাম্প দাবি করেন, কয়েকদিন আগেই কিছু লোক তার সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে যে ইরান দ্রুত প্রণালিটি খুলতে চায়।
তবে তিনি সতর্ক করে বলেন, যদি প্রণালি খুলে দেওয়া হয়, তাহলে ইরানের সঙ্গে কোনো চুক্তি সম্ভব হবে না, যতক্ষণ না তাদের ওপর আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের একটি গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এ নিয়ে উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এমএস/