দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ তুলে নিলেই নতুন দফার আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।
মঙ্গলবার (২১ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, ওয়াশিংটন নৌ অবরোধ প্রত্যাহার করলেই ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর বরাতে এই তথ্য জানা গেছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান স্থায়ী সমাধানের প্রস্তাব না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। তবে একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এই অবস্থায় অবরোধ ও আলোচনার প্রশ্নে দুই পক্ষের অবস্থান এখনো পরস্পরবিরোধী রয়ে গেছে।
এমএস/