দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরানের ‘পুরো নৌবাহিনী সাগরের তলদেশে’ চলে গেছে এবং দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি মতামত নিবন্ধের সমালোচনা করে এসব মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, গত ৪৭ বছর ধরে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রেসিডেন্টকে ‘ব্যবহার’ করেছে, তবে এবার তারা একটি ভেঙে পড়া অবস্থায় রয়েছে।
তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, বিমান বাহিনী অকার্যকর, আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা নিশ্চিহ্ন এবং পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে।
এছাড়া মার্কিন অবরোধের কারণে ইরান প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলার ক্ষতির মুখে পড়ছে বলেও দাবি করেন তিনি।
তবে এসব দাবির বিপরীতে বাস্তব পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধ চলাকালে ইরান নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে এবং হরমুজ প্রণালির কার্যক্রমেও প্রভাব ফেলতে সক্ষম হয়েছে, যা সংঘাতের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে।
এমএস/