দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান ইস্যুতে পাকিস্তানে শুরু হতে যাওয়া পরবর্তী দফা আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অংশ নেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। একই সঙ্গে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারও আলোচনায় উপস্থিত থাকবেন।
রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে হোয়াইট হাউস এ তথ্য জানায়।
তবে এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, নিরাপত্তা উদ্বেগের কারণে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স আলোচনায় অংশ নেবেন না। তার এই মন্তব্যকে ঘিরে মার্কিন প্রতিনিধিদল কারা থাকবেন তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
ট্রাম্প আরও জানান, তার “প্রতিনিধিরা” আগামীকাল সন্ধ্যায় ইসলামাবাদে আলোচনায় অংশ নেবেন।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সিক্রেট সার্ভিসের নীতিমালা অনুযায়ী নিরাপত্তাজনিত কারণে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে একই সময়ে একই স্থানে রাখা হয় না। বিশেষ করে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ঝুঁকির কারণে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।
এছাড়া অভ্যন্তরীণ সফরেও একই ধরনের নিরাপত্তা বিধিনিষেধ প্রযোজ্য।
প্রয়োজনে চূড়ান্ত কোনো চুক্তির সময় প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তান সফর করলে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে এক সপ্তাহ আগে একই ইস্যুতে প্রথম দফা আলোচনায় ভ্যান্স, উইটকফ ও কুশনার অংশ নিয়েছিলেন। তবে ওই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।
হোয়াইট হাউস পরে বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে প্রতিক্রিয়ায় জানায়, পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/