দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ব্যক্তিগতভাবে ভ্যান্সকে পাকিস্তান সফরে পাঠাচ্ছেন না। আগে আলোচনা ছিল, তিনি ইসলামাবাদে শুরু হতে যাওয়া বৈঠকে নেতৃত্ব দিতে পারেন।
জেডি ভ্যান্স কেন যাচ্ছেন না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি শুধু নিরাপত্তার কারণে নেওয়া সিদ্ধান্ত। তিনি ভ্যান্সকে একজন চমৎকার মানুষ বলেও উল্লেখ করেন।
একই দিনে ফক্স নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সামনে একটি চুক্তিতে সম্মত হওয়ার এটিই শেষ সুযোগ। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া পারমাণবিক চুক্তির সমালোচনা করে বলেন, একই ধরনের ভুল তিনি করবেন না।
ট্রাম্প আরও বলেন, ইরান যদি চুক্তিতে রাজি না হয়, তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশহাক দার রোববার এক ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন মধ্যস্থতাকারীরা পাকিস্তান সফরে যাবেন।
এমএস/