দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি বলেছেন, দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং স্থল, আকাশ ও সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবেন।
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সেনাপ্রধান দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
আমির হাতামি আরও বলেন, ইরানি বাহিনী আত্মত্যাগ ও ‘জিহাদি’ চেতনায় উদ্বুদ্ধ এবং দায়িত্ব পালনে অবিচল থাকবে।
তিনি বলেন, শত্রুর মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে।
এমএস/