দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুদ্ধবিরতি কার্যকরের ঠিক আগে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৫ জন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
সংবাদমাধ্যমটি জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।
বার্তা সংস্থা এএফপি এক শহর কর্মকর্তার বরাতে জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে কার্যকর হওয়া ১০ দিনের যুদ্ধবিরতির ঠিক আগেই এ হামলা চালানো হয়।
সূত্র: বিবিসি
এমএস/