দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন ইরানে কোনো ধরনের অস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে।
ট্রাম্প জানান, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখে এ বিষয়ে অনুরোধ জানানোর পর এ সিদ্ধান্ত এসেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, চীন তার প্রতি সন্তুষ্ট, কারণ তিনি স্থায়ীভাবে হরমুজ প্রণালি খুলে দিচ্ছেন।
তিনি বলেন, ‘আমি এটি তাদের জন্যও করছি এবং পুরো বিশ্বের জন্য।’
তিনি আরও লেখেন, ‘এই পরিস্থিতি আর কখনো ঘটবে না। তারা ইরানে অস্ত্র না পাঠাতে সম্মত হয়েছে।’
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে ভালোভাবে কাজ করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র লড়াইয়ে সক্ষম, এবং এক্ষেত্রে তারা যেকোনো দেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
এদিকে মঙ্গলবার চীন বলেছে, ইরানি বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং এটি যুদ্ধবিরতি ক্ষতিগ্রস্ত করতে পারে। অবরোধের আগে হরমুজ প্রণালি দিয়ে সীমিতসংখ্যক জাহাজ চলাচল করছিল, যার মধ্যে চীনা জাহাজও ছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ইরানে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে—এমন খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।
সূত্র: বিবিসি
/অ