দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে না উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানকে ‘আত্মসমর্পণে বাধ্য’ করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।
বুধবার তেহরানের জরুরি সেবা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
ইরানি গণমাধ্যমের বরাতে জানা যায়, পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না।
তিনি আরও বলেন, ইরান সবসময় বিভিন্ন দেশের সঙ্গে গঠনমূলক আলোচনা ও পারস্পরিক যোগাযোগের ওপর গুরুত্ব দিয়ে এসেছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পাকিস্তানে ‘আগামী দুই দিনের মধ্যে’ ফের শুরু হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তেহরান।
সূত্র: বিবিসি
/অ