দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করার চেয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের ওয়াশিংটন প্রতিনিধি জোনাথন কার্লকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি যেকোনো দিকেই যেতে পারে, তবে তার মতে চুক্তিই উত্তম বিকল্প। এতে ইরান তাদের দেশ পুনর্গঠনের সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, পরিস্থিতি যাই হোক না কেন, উগ্রপন্থিদের অনেকটাই নির্মূল করা হয়েছে এবং তারা আর বর্তমান প্রেক্ষাপটে সক্রিয় নেই।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে বিরোধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান চালায়। এরপর ১৪ দিনের যুদ্ধবিরতিতে যায় সংশ্লিষ্ট পক্ষগুলো।
এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে স্থায়ী সমঝোতার লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।
এমএস/