দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে সহযোগিতা করার অভিযোগে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশের কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান।
দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান।
মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জামাল ফারেস আলরোয়ায়ি বরাবর পাঠানো এক চিঠিতে এই দাবি জানান জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি।
চিঠিতে অভিযোগ করা হয়, ওই দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা করে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে পরোক্ষ ভূমিকা রেখেছে। এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির দায় তাদের ওপর বর্তায় বলে দাবি করা হয়।
জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দপ্তর থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছে। সাম্প্রতিক সময়ের সংঘাত ও সামরিক অভিযানের পর উভয় পক্ষের মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানা যায়।
এমএস/