দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে যাওয়া ইরানের প্রতিনিধি দলে মোট ৭১ জন সদস্য রয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম।
শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই দলে আলোচক, বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি এবং নিরাপত্তা সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার জটিলতা ও সংবেদনশীলতা বিবেচনায় শুধু প্রধান আলোচকরাই নয়, বরং প্রয়োজনীয় পরামর্শের জন্য প্রযুক্তিগত ও বিশেষজ্ঞ কমিটিও দলে রাখা হয়েছে।
এদিকে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব প্রস্তাব উঠতে পারে বলে জানা গেছে, তার মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র না রাখার প্রতিশ্রুতি, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর, প্রতিরক্ষা সক্ষমতায় সীমাবদ্ধতা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
সূত্র: সিএনএন
এমএস/