দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানকে ঘিরে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তার অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং খুব শিগগিরই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে পরিকল্পনা রয়েছে।
পডকাস্টার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কিছুদিন সামরিক অভিযান চালিয়ে যেতে চান, যাতে ইরানের সরকারকে দীর্ঘ সময়ের জন্য দুর্বল করে রাখা যায়।’
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট আরও কিছুদিন এই অভিযান চালিয়ে যাবেন, যাতে আবার এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। ইরানের সরকারকে দীর্ঘ সময়ের জন্য নিষ্ক্রিয় করে রাখাই আমাদের উদ্দেশ্য।’
সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে তিনি এটিকে সাময়িক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটি একটি স্বল্পমেয়াদি সংঘাতের ফল হিসেবে খুবই সাময়িক প্রতিক্রিয়া। খুব শিগগিরই তেলের দাম স্বাভাবিক হয়ে আসবে।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট এ বিষয়ে পরিষ্কার—আমরা এক বছর বা দুই বছর ধরে ইরানে থাকতে আগ্রহী নই। আমরা আমাদের কাজ শেষ করছি, দ্রুত সেখান থেকে বেরিয়ে আসব এবং জ্বালানি তেলের দামও কমে আসবে।’
সূত্র: আল জাজিরা
/অ