দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার শত্রুতার একটি পূর্ণাঙ্গ ও সামগ্রিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা করেছে।’
এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার পুরো সপ্তাহজুড়েই চলবে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি যুদ্ধ বিভাগকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো এবং সমস্ত সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। এটি চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভরশীল। এই বিষয়ে আপনাদের মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!’
এবি/