দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ন্ত্রণ হারিয়েছেন এবং তিনি ‘আতঙ্কিত অবস্থায়’ আছেন বলে অভিযোগ করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি।
সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মারফি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে এবং এর পরিচালনা নিয়ে কংগ্রেসে উদ্বেগ বাড়ছে। ডেমোক্র্যাটদের পাশাপাশি কিছু রিপাবলিকান আইনপ্রণেতাও অভিযানের কৌশল ও লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
মারফি দাবি করেন, ট্রাম্প প্রশাসনের এই সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দেশটির সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে চাপ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে একই অভিযানের সমালোচনা করে মারফি একে ‘ট্রাম্পের উন্মাদ যুদ্ধ’ বলে অভিহিত করেছিলেন। তার মতে, সুস্পষ্ট কৌশল ছাড়া সংঘাতে জড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
ইরান সরকার হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত না করলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই হুমকি এবং চলমান সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্র: আল জাজিরা
এমএস/