• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হরমুজ প্রণালি শত্রুদের জন্য বন্ধ, সীমিতভাবে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ মার্চ ২০২৬, ২১:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে কিছু তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, প্রণালিটি অধিকাংশ দেশের জন্য খোলা থাকলেও ‘শত্রু ও তাদের আগ্রাসনকে সমর্থনকারী দেশগুলোর’ জন্য বন্ধ থাকবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে কিছু তেলবাহী জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যেসব দেশ যুদ্ধে জড়িত নয় তাদের জাহাজ ইরানের সামরিক বাহিনীর সমন্বয় ও অনুমতি নিয়ে প্রণালি অতিক্রম করতে পারছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে বেশিরভাগ জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে। এতে বহু তেলবাহী জাহাজ আটকে যায় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়।

বিশ্বের মোট তেল ও সমুদ্রপথে পরিবাহিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালিতে যেকোনো বিঘ্ন বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

সংঘাত শুরুর পর ইরান ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সময়ে প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যায়।

তবে সাম্প্রতিক দিনে কয়েকটি জাহাজকে প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের পতাকাবাহী দুটি এলপিজি ট্যাংকার নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করে দেশটির পশ্চিম উপকূলের দিকে যাত্রা করেছে।

পাকিস্তানের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারও সম্প্রতি প্রণালি অতিক্রম করেছে বলে জাহাজ চলাচল পর্যবেক্ষণ তথ্য থেকে জানা গেছে।

এ ছাড়া তুরস্ক ও বাংলাদেশের কিছু জাহাজকেও আগাম অবহিত করার শর্তে নিরাপদে চলাচলের অনুমতি দেওয়া হতে পারে বলে ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন

যুদ্ধ নিয়ে প্রতিবেশী দেশগুলোর অবস্থান স্পষ্ট করার আহ্বান ইরানের

ইসরায়েলের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলার দাবি আইআরজিসির

মুসলিম দেশগুলোর প্রতি লারিজানির প্রশ্ন, ‘আপনারা কোন পক্ষে?’

তবে সীমিত চলাচল শুরু হলেও বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ এখনো কাটেনি। সোমবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৪ ডলারে লেনদেন হয়েছে, যা সংঘাত শুরুর পর প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। যুদ্ধের মধ্যে এক পর্যায়ে তেলের দাম ১২০ ডলার ছাড়িয়ে যায়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এমএস/

  • হরমুজ প্রণালি
এ সম্পর্কিত আরও খবর
২০ লাখ ডলারে হরমুজ পার হওয়ার অনুমতি দিচ্ছে ইরান
২০ লাখ ডলারে হরমুজ পার হওয়ার অনুমতি দিচ্ছে ইরান
হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী
হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
হরমুজ খুলতে চাপ, ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের
হরমুজ খুলতে চাপ, ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।