দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর অবস্থান দ্রুত স্পষ্ট করা প্রয়োজন।
তিনি বলেন, ‘খবরে বলা হচ্ছে, কিছু প্রতিবেশী দেশ তাদের ভূখণ্ডে থাকা মার্কিন বাহিনীকে ইরানের ওপর হামলার সুযোগ দিচ্ছে এবং কেউ কেউ এই হামলাকে উৎসাহও দিচ্ছে। এ বিষয়ে তাদের অবস্থান দ্রুত পরিষ্কার করা উচিত।’
এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তিনি এই যুদ্ধকে সমর্থন করছেন।
তবে আল আরাবিয়ার কাছে দেওয়া প্রতিক্রিয়ায় সৌদি আরবের একটি সূত্র ওই প্রতিবেদনের দাবি অস্বীকার করেছে।
সূত্র: আল জাজিরা
এমএস/