দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শুরুর পর সংযুক্ত আরব আমিরাতে হামলায় এখন পর্যন্ত ৭ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর দুই সদস্য এবং পাঁচজন বেসামরিক নাগরিক রয়েছেন। নিহত বেসামরিকদের মধ্যে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও ফিলিস্তিনের নাগরিক রয়েছে।
এ ছাড়া হামলায় ১৪৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা মাঝারি থেকে গুরুতর।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের তালিকায় সুইডেন, তুরস্ক, নাইজেরিয়া, ভারত ও ঘানাসহ বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন।
ইরানকে কেন্দ্র করে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩০৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬২৭টি ড্রোন প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র: বিবিসি
এমএস/