দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের ভারী হামলার কারণে ইসরায়েলের রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় নির্ধারণে ইসরায়েল এখন চরম অসুবিধার মুখে পড়েছে।
তাসনিম নিউজ এজেন্সিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, ইরান সম্প্রতি শত্রুপক্ষের একাধিক সনাক্তকরণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানোর ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এখন নিশ্চিত হতে পারছে না যে কোনো উৎক্ষেপণ সতর্কবার্তা ছাড়া আসলেই কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কি না।
সূত্রটি জানিয়েছে, ফলে দখলকৃত অঞ্চলে কখনো কখনো সাইরেন বাজে, যদিও আসলেই কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি। আবার কখনো সতর্কবার্তা পেলেও নিশ্চিত হওয়া যায় না যে সত্যিই কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়েছে কি না।
সূত্রের ভাষ্য, ‘এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় মারাত্মক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।’
এছাড়া সূত্রটি উল্লেখ করেছে, ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েলের একমাত্র অগ্রগতি হলো তাদের মিডিয়া সেন্সরশিপ ক্ষমতা, কিন্তু বাস্তব পরিস্থিতি ইসরায়েলিদের জন্য ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে।
সূত্র: তাসনিম নিউজ
এমএস/