দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ উপসাগরীয় দেশগুলো থেকে পালিয়ে গেছেন। তবে জীবিকার তাগিদে বাংলাদেশি অভিবাসী কর্মীরা বাধ্য হয়ে আবারও বিদেশে ফিরছেন।
ঢাকা বিমানবন্দরে ফের প্রবাসী কর্মীরা পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন বিদায় নেন। ২৮ বছর বয়সী মোহাম্মদ সাকিব, যিনি চার বছর ধরে সৌদি আরবের এক ক্লিনিং সংস্থায় কাজ করছেন, বলেন, ‘ভয় পাওয়া স্বাভাবিক, দুঃখও হচ্ছে। কে জানে কী ঘটতে পারে?’ তিনি নতুন বউ ও পরিবারের সদস্যদের পেছনে রেখে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। তার ছোট ভাই মনিরুল ইসলাম বিদায়ের সময় তাকে আলিঙ্গন করেন।
প্রায় সাত মিলিয়ন বাংলাদেশি বিদেশে কাজ করেন, যাদের বড় অংশ মধ্যপ্রাচ্যে, বিশেষত সৌদি আরবে। যুদ্ধের ছায়া থাকলেও অনেকেই স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
রহমান টুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক সৈয়দ আরিফুল ইসলাম জানান, হাজার হাজার কর্মী উপসাগরীয় দেশগুলোতে ফিরতে অপেক্ষা করছেন। ‘৪০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছিল, প্রতিটি ফ্লাইটে প্রায় ৩০০ বা তার বেশি যাত্রী ছিলেন। এখন কিছু ফ্লাইট আংশিকভাবে পুনরায় চালু হওয়ায় প্রবাসীরা ফের যাত্রা শুরু করেছেন।’
সূত্র: আল জাজিরা
এমএস/