দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পারস্য উপসাগরের দেশগুলোতে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় বাহরাইনে একজন নিহত এবং আবুধাবির একটি তেল ও গ্যাস শিল্প কমপ্লেক্সে আগুনের খবর পাওয়া গেছে।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবুধাবির রুয়াইস শিল্প কমপ্লেক্সে মঙ্গলবার দুপুরে আক্রমণ হয়, যা একটি তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্র। হামলায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও সামগ্রীিক ক্ষতি হয়েছে। একই সময়ে ইরাকি কুর্দিস্তানে যুক্তরাষ্ট্রের আবুধাবি কনস্যুলেট লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
বাহরাইনের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানায়, মনারা শহরের আবাসিক ভবনে ইরানি হামলার কারণে ২৯ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন এবং আরও ৮ জন আহত হয়েছেন।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৭টি ড্রোন আটকিয়েছে। কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর আক্রমণগুলো আটকাচ্ছে এবং সোমবার দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম মঙ্গলবার দুপুরে একটি ক্ষেপণাস্ত্র আক্রমণ আটকিয়েছে। একই সময়ে স্থানীয় নাগরিকদের ফোনে সতর্কতা পাঠানো হয় এবং আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ধ্বংসের শব্দ শোনা যায়।
সূত্র: সিএনএন
এমএস/