দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের আনুমানিক ৩.৭ বিলিয়ন (৩৭০ কোটি) ডলার ব্যয় হয়েছে। এ হিসাবে প্রতিদিন গড়ে ৮৯১.৪ মিলিয়ন ডলার।
ওয়াশিংটন ডিসিভিত্তিক থিংকট্যাঙ্ক প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর আল জাজিরা
প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধ চালিয়ে যেতে প্রতিরক্ষা দপ্তরের বর্তমানে নির্ধারিত বাজেটের চেয়েও অনেক বেশি অর্থের প্রয়োজন হবে।
সিএসআইএস ব্যাখ্যা করেছে, ‘যুক্তরাষ্ট্র যখন কম দামি গোলাবারুদ ব্যবহার শুরু করবে, তখন এই ব্যয়ের পরিমাণ কিছুটা কমতে পারে।’
তারা আরও জানায়, একটি বিমান অভিযান বা এয়ার ক্যাম্পেইনের শুরুর দিকটা বেশি ব্যয়বহুল হয়, কারণ তখন অত্যন্ত অত্যাধুনিক এবং উচ্চমূল্যের অস্ত্রশস্ত্রের প্রয়োজন পড়ে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘তা সত্ত্বেও, এই অনাকাঙ্ক্ষিত ব্যয়ের পরিমাণ হবে বিশাল... এর অর্থ হলো প্রতিরক্ষা দপ্তরকে কোনো এক সময়ে অতিরিক্ত তহবিলের জোগান দিতে হবে। কারণ অভ্যন্তরীণ বাজেট কাটছাঁট করে এই যুদ্ধের খরচ মেটানো রাজনৈতিক এবং কৌশলগতভাবে বেশ কঠিন হয়ে পড়বে।’
এবি/