• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ইতালি

জায়দুল হক সোহেল, ইতালি
  ০৬ মার্চ ২০২৬, ০৮:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা এবং যুদ্ধের দামামার মাঝে নিজেদের অবস্থান অত্যন্ত কঠোর ও পরিষ্কার করল ইতালি। সরাসরি ইরানের বিরুদ্ধে কোনো প্রকার সামরিক অভিযানে অংশ না নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রোম। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাফ জানিয়ে দিয়েছেন, তার দেশ কোনো রক্তক্ষয়ী সংঘাতের অংশ হতে চায় না এবং কূটনীতিই সংকটের একমাত্র সমাধান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইতালির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘আনসা’-র এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মন্ত্রিসভার এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন, ‘ইতালি কারও সঙ্গে যুদ্ধে নেই এবং নতুন কোনো যুদ্ধে জড়ানোর পরিকল্পনাও আমাদের নেই।’

তিনি আরও যোগ করেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোই এখন রোমের প্রধান লক্ষ্য, সংঘাত উসকে দেওয়া নয়।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এক বিবৃতিতে জানিয়েছেন, ইতালির সংবিধান যুদ্ধের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার অনুমতি দেয় না। তিনি বলেন, ‘ইতালি শান্তির পক্ষে। আমরা চাই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরুক এবং কোনো পক্ষই যেন নতুন করে উত্তেজনা না ছড়ায়।’

বিশ্লেষকরা মনে করছেন, ইতালির এই ঘোষণা ইউরোপের অন্যান্য দেশের ওপরও প্রভাব ফেলতে পারে, যারা সরাসরি সংঘাতে জড়াতে দ্বিধান্বিত।

সরাসরি যুদ্ধে অংশ না নিলেও অঞ্চলটিতে নিজেদের নাগরিকদের নিরাপত্তায় কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ইতালি। মধ্যপ্রাচ্যে অবস্থানরত কয়েক হাজার ইতালীয় নাগরিক এবং প্রায় ২ হাজার সেনাসদস্যের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশগুলোতে আক্রমণাত্মক নয়, বরং কেবল ড্রোন ও মিসাইল হামলা ঠেকানোর জন্য 'ডিফেন্সিভ' বা প্রতিরক্ষামূলক সরঞ্জাম পাঠানোর কথা ভাবছে সরকার।

এছাড়াও সম্ভাব্য হামলা ঠেকাতে সাইপ্রাস উপকূলে নৌ-টহল জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি, যা মূলত আত্মরক্ষামূলক বলে দাবি করা হচ্ছে।

ইতালিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হতে পারে, এমন গুঞ্জন উঠলেও মেলোনি সরকার তা নাকচ করে দিয়েছে। আনসা-র তথ্যমতে, এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ এখনো আসেনি। সরকার স্পষ্ট করেছে, পার্লামেন্টের অনুমোদন ছাড়া দেশের মাটি ব্যবহার করে কোনো বিদেশি শক্তিকে আক্রমণ চালাতে দেওয়া হবে না।

কূটনৈতিক মহলের মতে, ইতালি তার জ্বালানি নিরাপত্তার প্রশ্নে ইরানের সঙ্গে সরাসরি বৈরিতা চাইছে না। এছাড়া লোহিত সাগর ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা ইতালির অর্থনীতির জন্য অত্যাবশ্যক। যুদ্ধের ফলে শরণার্থী সংকট তৈরি হলে তার প্রথম ধাক্কা ইতালির ওপরই পড়বে, যা এড়াতে চায় মেলোনি সরকার।

ইতালির এই অবস্থানকে মুসলিম বিশ্বের অনেক দেশ ইতিবাচক হিসেবে দেখছে। সরাসরি সংঘাত এড়িয়ে আলোচনার টেবিলে সমস্যা সমাধানের এই আহ্বান মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় ঠেকাতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।

এবি/

  • ইরান
এ সম্পর্কিত আরও খবর
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯
ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪ হাজার ৮২৯
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি আইআরজিসির
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি আইআরজিসির
ইরানের নতুন জাতীয় নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের
ইরানের নতুন জাতীয় নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।