দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে থাকা আমেরিকান নাগরিকদের ‘এখনই কাতার ত্যাগ’ করার নির্দেশ দিয়েছে।
দূতাবাস আজ এক পোস্টে জানায়, ৩ মার্চ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে যুদ্ধে জড়িত হওয়ার সম্ভাবনার কারণে জরুরি নয় এমন সকল মার্কিন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগ করতে বলেছে। তারা আরও উল্লেখ করেছে, ‘যদি নিরাপদ হয়, আমেরিকানদের এখনই কাতার ছাড়তে হবে’।
দূতাবাস জানায়, কাতারের আকাশসীমা ও সামুদ্রিক রুট এখনও বন্ধ রয়েছে। তবে সালওয়া স্থল সীমান্ত দিয়ে সৌদি আরবের দিকে যাতায়াত বর্তমানে খোলা রয়েছে।
সূত্র: আল জাজিরা
এমএস/