দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর ইরান উপসাগরীয় দেশগুলোর ওপর শত শত হামলা চালিয়েছে। চারটি উপসাগরীয় দেশ তাদের ওপর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে, যাতে ইরানের পাল্টা আক্রমণের ব্যাপকতা স্পষ্ট হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ১৮৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর মধ্যে ১৭৫টি ভূপাতিত করা হয়েছে, ১৩টি সাগরে পড়েছে এবং একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে। এছাড়া ৯৪১টি ড্রোন শনাক্ত করে ৮৭৬টি ভূপাতিত করা হয়েছে, ৬৫টি আমিরাতের ভেতরে পড়েছে। আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
কাতার জানিয়েছে, ১০১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ৯৮টি প্রতিহত করা হয়েছে। ৩৯টি ড্রোনের মধ্যে ২৪টি ভূপাতিত করা হয়েছে। তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দুটি সুখোই সু-২৪ যুদ্ধবিমান শনাক্ত ও প্রতিহত করার দাবি করেছে দোহা।
বাহরাইন জানিয়েছে, ৭৩টি ক্ষেপণাস্ত্র ও ৯১টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
কুয়েতের তথ্য অনুযায়ী, ১৭৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৮৪টি ড্রোন নজরদারিতে রেখে প্রতিহত করা হয়েছে।
তবে সৌদি আরব ও ওমানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এমএস/