দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ক্ষোভ থেকে’ ইরানে বোমা হামলা চালিয়েছেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ‘যখন জটিল পারমাণবিক আলোচনাকে রিয়েল এস্টেট লেনদেনের মতো বিবেচনা করা হয় এবং বড় মিথ্যা বাস্তবতাকে আচ্ছন্ন করে ফেলে, তখন অবাস্তব প্রত্যাশা কখনো পূরণ হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘এর ফল কী? ক্ষোভ থেকে আলোচনার টেবিলেই বোমা হামলা।’ তার দাবি, ‘মি. ট্রাম্প কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং যারা তাকে নির্বাচিত করেছিলেন, সেই আমেরিকানদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন।’
সূত্র: সিএনএন
এমএস/