দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংযুক্ত আরব আমিরাতে নিজেদের সামরিক ঘাঁটি সুরক্ষায় রাফাল যুদ্ধবিমান মোতায়েন করেছে ফ্রান্স। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারেট।
তিনি সিএনএনের সহযোগী গণমাধ্যম বিএফএমটিভিকে বলেন, ‘তারা আমাদের ঘাঁটির ওপর আকাশসীমা নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেছে।’ তবে যুদ্ধবিমানগুলো কী ধরনের মিশন পরিচালনা করেছে বা ঘাঁটির বিরুদ্ধে সম্ভাব্য ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, এই অভিযান ‘আন্তর্জাতিক আইনের কাঠামোর বাইরে হয়েছে, যা আমরা সমর্থন করতে পারি না।’
তবে মধ্যপ্রাচ্যে দ্রুত বিস্তৃত সংঘাতের প্রেক্ষাপটে সামরিক উপস্থিতি জোরদার করেছে প্যারিস। ভূমধ্যসাগরে তাদের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী Charles de Gaulle এবং সহগামী ফ্রিগেট মোতায়েন করা হয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/