দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যের এক ডজনেরও বেশি দেশ থেকে নাগরিকদের অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার প্রেক্ষাপটে এমন নির্দেশনা জারি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র মন্ত্রণালয়)। খবর আল জাজিরা
স্থানীয় সময় সোমবার (২ মার্চ) জারি করা এই সতর্কতাটি এমন সময় এলো যখন স্টেট ডিপার্টমেন্ট গত কয়েক দিনে এই অঞ্চলের বেশ কয়েকটি দেশের জন্য তাদের ভ্রমণ নির্দেশিকা আপডেট করে দেশগুলোতে ভ্রমণে নিষেধ করেছে।
সর্বশেষ এই নির্দেশনা যে দেশগুলোর জন্য প্রযোজ্য হবে সেগুলো হলো: বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
স্টেট ডিপার্টমেন্টের কনস্যুলার বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে তালিকাভুক্ত দেশগুলোতে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক পরিবহনের মাধ্যমে এখনই চলে আসা উচিত।’
এর আগে সোমবার ভোরে জর্ডানের আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস ঘোষণা করেছিল, ‘হুমকির কারণে তাদের কর্মীরা কূটনৈতিক এলাকা ত্যাগ করেছেন।
এবি/