দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমানবাহিনীর কমান্ডারের অবস্থানে ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও বলা হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, লক্ষ্যভিত্তিক ও আকস্মিক এ হামলার ঘোষণা দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি । প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিণতি এখন ‘অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন’।
তবে ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক অভিযান চালানোর পর এর প্রতিক্রিয়ায় ইরান অধিকৃত ভূখণ্ডে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।
তাসনিমের খবরে বলা হয়েছে, ইরান এ পর্যন্ত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ১০টি ধাপ সম্পন্ন করেছে।
এমএস/