দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার দেশটিতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তবে সব ক্রু সদস্যই জীবিত আছেন।
এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সাঈদ আল-আতওয়ান বলেন, দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে ক্রুদের সরিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল।
মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় কুয়েত সরাসরি মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কাজ করছে।
এদিকে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তাদের ভৌগোলিক বিশ্লেষণে কুয়েতের আকাশে একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ভিডিও শনাক্ত হয়েছে। ভিডিওতে আগুন জ্বলতে থাকা একটি জেট বিমানকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নামতে দেখা যায়। বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, এটি একটি এফ-১৫ই যুদ্ধবিমান।
ভিডিও অনুযায়ী, বিমানটি কুয়েতে অবস্থিত মার্কিন আলি আল-সালেম ঘাঁটির প্রায় ১০ কিলোমিটারের মধ্যে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। প্রতিটি বিমানের মূল্য কয়েক কোটি ডলার।
মার্কিন সেন্ট্রাল কমান্ড ও হোয়াইট হাউসের কাছে মন্তব্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
এ ধরনের বিদেশে মার্কিন যুদ্ধবিমান দুর্ঘটনা সাধারণত তদন্তের বিষয় হয়ে থাকে। ২০২৪ সালে লোহিত সাগরে ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান থেকে পরিচালিত একটি এফ/এ-১৮ বিমানের ওপর ভুলবশত গুলি চালানোর ঘটনা ঘটে। সে সময় দুই নৌ পাইলট নিরাপদে ইজেক্ট করেন এবং পরে ঘটনাটি তদন্ত করা হয়।
ইরানকে ঘিরে চলমান বিস্তৃত সামরিক অভিযানের প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে তীব্র বোমাবর্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটেছে। মার্কিন বাহিনী জানিয়েছে, এ পর্যন্ত এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করা হচ্ছে।
সূত্র- সিএনএন
এমএস/