দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আল–জাজিরার
অভিযানের সময়সীমা নিয়ে ট্রাম্প বলেন, ‘এটি সব সময়ই চার সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল। আমরা হিসাব করে দেখেছি, এটি চার সপ্তাহের মতোই সময় নেবে।’
ইরানের আয়তন ও সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দেশটি শক্তিশালী ও বড় হলেও (পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে) চার সপ্তাহ বা তার কম সময় লাগবে।’
আলোচনার পথ খোলা আছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি এখনো আলোচনার পক্ষে। তবে তা দ্রুতই শুরু হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।
ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) কথা বলতে চায়। কিন্তু আমি বলেছি, তোমাদের গত সপ্তাহেই কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়।’
কে