দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ৫০ হাজার রিজার্ভ সৈন্য নামিয়েছে ইসরায়েল। আরও ১ লাখ সেনা মোতয়েনের প্রস্তুতি নিচ্ছে দেশটি।
রোববার (১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর টাইমস অব ইসরায়েল
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের প্রধান শত্রু ইরানের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে তারা প্রায় ১ লাখ রিজার্ভ সৈন্য তলব করবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সেনাবাহিনী প্রায় ১ লাখ রিজার্ভ সৈন্য ডাকার প্রস্তুতি নিচ্ছে এবং অপারেশন ‘রোরিং লায়ন’-এর অংশ হিসেবে বিভিন্ন ফ্রন্টে তাদের প্রস্তুতির মাত্রা বৃদ্ধি করছে।’
এই অভিযানটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে চালানো হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, অন্তত ৫০,০০০ রিজার্ভ সৈন্য বর্তমানে কর্তব্যরত অবস্থায় রয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সিরিয়া, লেবানন, গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলের সীমান্তগুলোতে পদাতিক সৈন্য সংখ্যাও বাড়ানো হয়েছে।
এছাড়া ইসরায়েলি বিমান বাহিনী, নৌবাহিনী এবং গোয়েন্দা বিভাগেও অতিরিক্ত সৈন্য মোতায়েন করে শক্তি বৃদ্ধি করা হয়েছে। আইডিএফ জানিয়েছে, ‘তারা রিজার্ভ সৈন্যদের সর্বোত্তম পরিবেশে কাজ করার জন্য প্রয়োজনীয় সমস্ত লজিস্টিক সহায়তা এবং সরঞ্জাম সরবরাহ ও প্রস্তুতির ব্যবস্থা করবে।’
এবি/