দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই দশকের মধ্যে এই প্রথম এক নারীর ফাঁসি কার্যকর করেছে সিঙ্গাপুর। আজ (শুক্রবার) তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (২৮ জুলাই) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি , গার্ডিয়ান ও সিএনএন।
জানা গেছে, ৪৫ বছর বয়সী অভিযুক্ত ওই নারী সারিদউই জামানি ৩০ গ্রাম হেরোইন পাচারের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
এ নিয়ে মাদক মামলায় চলতি সপ্তাহে দুই জনের ফাঁসি কার্যকর করেছে সিঙ্গাপুর।
মাদকের বিরুদ্ধে কট্টর অবস্থান নেওয়া দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম। সিঙ্গাপুরে ১৫ গ্রামের বেশি হেরোইন ও ৫০০ গ্রামের বেশি গাঁজা বহন করলেই মাদক আইনে মৃত্যুদণ্ডের বিধান আছে।
তবে অনেক মানবাধিকার সংস্থা ও কর্মীরা বলছেন, এত কম পরিমাণ মাদক বহনের শাস্তি কোনোভাবেই মৃত্যুদণ্ড হতে পারে না। বরং এসব মানুষকে পুনর্বাসন প্রক্রিয়ায় স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টাই মাদক পাচার প্রতিরোধে কার্যকর পন্থা হতে পারে।
জেডএ/এইউ