দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নিজেই সামাজিক মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন তিনি।
ডিপজল লেখেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অসুস্থতার কথা শুনে দেখতে এসেছেন ডিবিপ্রধান হারুন ভাই, মিশা ও জায়েদ খান। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।’
মিশা সওদাগর বলেন, ‘আমাদের পরম শ্রদ্ধেয় ডিপজল ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দুদিন চিকিৎসার পর অনেকটা সুস্থ। ডাক্তার সাজেস্ট করেছেন আরও বেটার ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর যেতে। দুই-এক দিনের মধ্যে তিনি (ডিপজল) সিঙ্গাপুরে যাবেন।’
এর আগে গত ৯ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন ডিপজল। এ ছাড়া গত ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চোখের অপারেশন হয় তার।
আর