দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে উড্ডয়নের সময় একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি ছিলেন ফ্লাইট ক্রুর এক সদস্য।
শীতকালীন ঝড়ের কারণে দেশজুড়ে ব্যাপক ভ্রমণ বিপর্যয়ের মধ্যে স্থানীয় সময় সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি
সোমবার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, আট আরোহী নিয়ে যাত্রা করা জেটটি রোববার সন্ধ্যায় উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়।
সরকারি নথি অনুযায়ী, বিমানটি টেক্সাসের হিউস্টনভিত্তিক একটি আইন ফার্মের নামে নিবন্ধিত ছিল।
সিবিএস নিউজ জানায়, এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিওতে দুর্ঘটনার কয়েক মিনিট আগে কন্ট্রোলার ও পাইলটদের মধ্যে অস্পষ্টতা নিয়ে আলোচনা করতে শোনা যায়। যদিও কোন বিমানের সঙ্গে ওই কথোপকথন হচ্ছিল তা স্পষ্ট নয়।
এর কিছুক্ষণ পর এক কন্ট্রোলারকে বলতে শোনা যায়, ‘সেখানে একটি যাত্রীবাহী বিমান উল্টে পড়ে আছে। ঘটনাস্থলের ছবিতে রানওয়েতে ধোঁয়া ও আগুন দেখা গেছে।’
এই ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন শীতকালীন ঝড় যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানছে। ঝড়ে ইতিমধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং লক্ষাধিক মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।
ব্যাঙ্গর এলাকায় মঙ্গলবার পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি রয়েছে এবং ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, রোববার যুক্তরাষ্ট্রজুড়ে ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৫ হাজার ৫০০টি ফ্লাইট বিলম্বিত হয়।
এবি/