• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর না করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সেদিন তিনি ফ্লোরিডার পাম বিচে নিজের মার-আ-লাগো এস্টেটে সাপ্তাহিক ছুটি কাটাতে যাচ্ছিলেন।

ট্রাম্প বলেন, ‘ইরান ৮০০–এর বেশি মানুষকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে। তারা এটি বাতিল করায় আমি গভীরভাবে সম্মান জানাই।’

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রাম্প লেখেন, ‘ইরানে ৮০০–এর বেশি মানুষকে ফাঁসি দেওয়ার কথা ছিল, কিন্তু এখন তা আর হচ্ছে না।’

পোস্টে তিনি শুধু লেখেন, ‘ধন্যবাদ!’

এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন এর আগের কয়েক দিন ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন—ইরানে চলমান বিক্ষোভের সময় যদি সরকার ব্যাপক হত্যাযজ্ঞ চালায়, তবে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাতে পারে। যদিও সাম্প্রতিক সময়ে ওই বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়ে এসেছে।

বিক্ষোভে নিহতের সংখ্যা বাড়ছে বলে মানবাধিকারকর্মীরা দাবি করলেও, ট্রাম্পের বক্তব্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া যায়। তিনি যেন বোঝাতে চেয়েছেন, ফাঁসি কার্যকর না হওয়ায় যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনাও কমে গেছে।

এর আগে ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশে লিখেছিলেন, ‘সাহায্য আসছে।’ তবে শুক্রবার যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে সেই প্রতিশ্রুতি এখনও বহাল আছে কি না, তখন তিনি উত্তর দেন, ‘দেখা যাক কী হয়।’

আরব ও ইসরায়েলি কর্মকর্তারা তাকে ইরানে হামলা না চালাতে রাজি করিয়েছেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘কেউ আমাকে বোঝায়নি। আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘গতকাল ৮০০–এর বেশি ফাঁসি নির্ধারিত ছিল। তারা কাউকেই ফাঁসি দেয়নি। এটা বাতিল করা হয়েছে। বিষয়টি বড় প্রভাব ফেলেছে।’

তবে ট্রাম্প স্পষ্ট করেননি, ইরানে কার সঙ্গে যোগাযোগ করে তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ ডিসেম্বর দুর্বল অর্থনীতি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ পরে দেশটির ধর্মীয় শাসনব্যবস্থার বিরুদ্ধেও রূপ নেয়। তবে বর্তমানে তেহরানে কয়েক দিন ধরে কোনো বিক্ষোভের চিহ্ন নেই। কেনাকাটা ও স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই ফিরে এলেও প্রায় এক সপ্তাহ ধরে ইন্টারনেট বন্ধ রয়েছে। দেশের অন্য এলাকাতেও অস্থিরতার খবর পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি শুক্রবার জানিয়েছে, বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৭ জনে, যা এখনও বাড়ছে।

অন্যদিকে, নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

সূত্র: এপি

/অ

  • যুক্তরাষ্ট্র-ইরান
  • ডোনাল্ড ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
ইরানের সঙ্গে ১৫ বিষয়ে সমঝোতা হয়েছে: ট্রাম্প
ইরানের সঙ্গে ১৫ বিষয়ে সমঝোতা হয়েছে: ট্রাম্প
ট্রাম্পের ‘আলোচনার’ দাবি প্রত্যাখ্যান করল ইরান
ট্রাম্পের ‘আলোচনার’ দাবি প্রত্যাখ্যান করল ইরান
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।